ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• দুর্গাপূজার আনন্দ নষ্টের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফাহমিদার • পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার • দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা • পানির অভাবে বিপর্যস্ত পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম, ঝুঁকিতে হাজারো মা মাছ • ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন • কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ • উলিপুরে ১৮ শতক জমি নিয়ে বিরোধ, এনসিপি নেতাসহ দুই পক্ষের মামলা • কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার • আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি • ভেড়ামারায় রেললাইনে মিলল পঞ্চগড়ের যুবকের মরদেহ, মৃত্যুর কারণ অস্পষ্ট


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

ভেড়ামারায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

কুষ্টিয়া: জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ভেড়ামারা উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভেড়ামারা পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আমিরুল আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম সারোয়ার এবং উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। এ ছাড়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং সুস্থ পরিবেশ বজায় রাখতে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৫৭   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● দুর্গাপূজার আনন্দ নষ্টের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফাহমিদার
● ভেড়ামারায় রেললাইনে মিলল পঞ্চগড়ের যুবকের মরদেহ, মৃত্যুর কারণ অস্পষ্ট
● জাল নোট শনাক্ত ও প্রচলন ঠেকাতে ভেড়ামারায় সচেতনতামূলক কর্মশালা
● ভেড়ামারায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
● পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ



আর্কাইভ