![]()
কুষ্টিয়া: জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ভেড়ামারা উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভেড়ামারা পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আমিরুল আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম সারোয়ার এবং উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। এ ছাড়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং সুস্থ পরিবেশ বজায় রাখতে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৪২:৫৭ ৫ বার পঠিত | ● জাতীয় স্যানিটেশন মাস ২০২৬ ● বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ ● ভেড়ামারা ● ভেড়ামারা পৌরসভা