ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের মরদেহ • লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল • জুলাই সনদ বাস্তবায়নেই জাতীয় ঐক্য, নতুন উদ্যোগের দরকার নেই: জামায়াত আমির • বাংলাদেশের ভেতরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী • বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত কয়েকজন • যুবদল নেতার বাড়িতে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ • ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান • নাজমুল হক নজীরের ১১তম মৃত্যুবার্ষিকীতে বোয়ালমারীতে স্মরণসভা • মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা • লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত কয়েকজন

বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত কয়েকজন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


মোল্লাহাট সেতুতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত কয়েকজন

বাগেরহাট: মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যার পর গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী মোল্লাহাট সেতুর ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকেন। এ সময় তাঁদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। একপর্যায়ে সেতুর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁদের ধাওয়া করেন। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেতুর দুই পাশে মুখোমুখি অবস্থান নিয়েছিলেন। তবে এ মুহূর্তে দুই পক্ষই সরে গেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৯:৫০   ১১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত কয়েকজন
● স্কুলে যাওয়ার পথেই প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়ার
● ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে আমন ধান, দ্রুত কাটতে ব্যস্ত ভেড়ামারার কৃষকেরা
● সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
● ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি



আর্কাইভ