ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের মরদেহ • লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল • জুলাই সনদ বাস্তবায়নেই জাতীয় ঐক্য, নতুন উদ্যোগের দরকার নেই: জামায়াত আমির • বাংলাদেশের ভেতরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী • বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত কয়েকজন • যুবদল নেতার বাড়িতে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ • ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান • নাজমুল হক নজীরের ১১তম মৃত্যুবার্ষিকীতে বোয়ালমারীতে স্মরণসভা • মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা • লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: দশমিনায় প্রতিমন্ত্রী নূর

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: দশমিনায় প্রতিমন্ত্রী নূর


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


 অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: দশমিনায় প্রতিমন্ত্রী নূর

পটুয়াখালী: দশমিনা, গলাচিপাসহ বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না।’ রাতের আঁধারে রাস্তাঘাটে ককটেল বিস্ফোরণ কিংবা স্কুল-কলেজের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিক দল ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগে গণঅভ্যুত্থান ও আন্দোলনের মুখে যে ফ্যাসিস্ট শক্তি দেশ ছেড়ে পালিয়েছে, তারা আইনগতভাবে নিষিদ্ধ। তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। এরপরও কেউ রাতের আঁধারে রাস্তাঘাটে ককটেল বিস্ফোরণ ঘটালে কিংবা স্কুল-কলেজের দেয়ালে ‘জয় বাংলা’ লিখে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এ ধরনের দুর্বৃত্তায়নমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দমন ও প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রশাসনকে শক্ত ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানু, গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম ইমরান শাহিনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ বিনোদন নিশ্চিত করতে ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে হবে। ইতোমধ্যে উপজেলার চারটি খেলার মাঠ সংস্কার করা হয়েছে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দশমিনায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়াও চলছে।

আয়োজকরা জানান, দীর্ঘ বিরতির পর নতুনভাবে উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের মাধ্যমে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে উপজেলার সাতটি ইউনিয়নের দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বহরমপুর ইউনিয়নকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আলীপুর ইউনিয়ন।

এদিকে, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলীপুর ও রণগোপালদী ইউনিয়নের চারটি পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫৫   ৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল
● ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান
● লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
● লালমোহনে জমি বিরোধে বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ ছেলে ও সৎমায়ের বিরুদ্ধে
● লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের ১৯১ সদস্যের নতুন কমিটি গঠন



আর্কাইভ