ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের মরদেহ • লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল • জুলাই সনদ বাস্তবায়নেই জাতীয় ঐক্য, নতুন উদ্যোগের দরকার নেই: জামায়াত আমির • বাংলাদেশের ভেতরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী • বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত কয়েকজন • যুবদল নেতার বাড়িতে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ • ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান • নাজমুল হক নজীরের ১১তম মৃত্যুবার্ষিকীতে বোয়ালমারীতে স্মরণসভা • মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা • লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের ১৯১ সদস্যের নতুন কমিটি গঠন

লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের ১৯১ সদস্যের নতুন কমিটি গঠন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের ১৯১ সদস্যের নতুন কমিটি গঠন

ভোলা: লালমোহনে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সংগঠনটির লালমোহন উপজেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী পাঁচ বছরের জন্য ১৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ হোসেন।

সম্মেলন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চল সমন্বয় কমিটির সদস্যসচিব এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সহসভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা, বদলি প্রক্রিয়ার যথাযথ বাস্তবায়ন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা এবং মাদরাসা শিক্ষকদের বিদ্যমান সব বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন।

বক্তব্যের শেষে প্রধান অতিথি বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের লালমোহন উপজেলা শাখার আগামী পাঁচ বছরের জন্য ১৯১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন ও ঘোষণা করেন। এ সময় লালমোহন উপজেলার বিভিন্ন মাদরাসার প্রধান, সহপ্রধান, প্রভাষক, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে মৃত্যুবরণকারীদের সবার রুহের মাগফিরাত কামনা করা হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৫:৪২   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল
● ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান
● লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
● লালমোহনে জমি বিরোধে বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ ছেলে ও সৎমায়ের বিরুদ্ধে
● লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের ১৯১ সদস্যের নতুন কমিটি গঠন



আর্কাইভ