ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ খান রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের সর্বস্তরের মানুষ এবং কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি বের করা হয়। কয়েক শতাধিক মোটরসাইকেলের এই বিশাল বহর মানিকহাট ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও গ্রাম প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা চলাকালে কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ খান রতন মাস্টার উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, “মানিকহাট ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আপনারা যে ভালোবাসা ও সমর্থন আমাকে দেখাচ্ছেন, নির্বাচিত হলে আমি সারাজীবন আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাব ইনশআল্লাহ।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে রতন মাস্টারকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৩৭:৩৮ ৯ বার পঠিত | ● আব্দুর রউফ খান রতন মাস্টার ● মানিকহাট ইউপি নির্বাচন ● সুজানগর পাবনা