ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের মরদেহ • লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল • জুলাই সনদ বাস্তবায়নেই জাতীয় ঐক্য, নতুন উদ্যোগের দরকার নেই: জামায়াত আমির • বাংলাদেশের ভেতরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী • বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত কয়েকজন • যুবদল নেতার বাড়িতে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ • ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান • নাজমুল হক নজীরের ১১তম মৃত্যুবার্ষিকীতে বোয়ালমারীতে স্মরণসভা • মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা • লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চিকনাই নদীর মুখে ডেমরা স্লুইস গেট অপসারণের দাবি এলাকাবাসীর

চিকনাই নদীর মুখে ডেমরা স্লুইস গেট অপসারণের দাবি এলাকাবাসীর


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


চিকনাই নদীর মুখে ডেমরা স্লুইস গেট অপসারণের দাবি এলাকাবাসীর

পাবনা:চাটমোহরে জলবায়ু ন্যায্যতা সমাবেশ উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্যাক-সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে (২৭ ডিসেম্বর) চিকনাই নদীর তীরে ফৈলজানা ইউনিয়নের নেংড়ী মোস্তান বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

‘চলনবিল রক্ষায় আমরা’ ও ‘চিকনাই নদী রক্ষায় আমরা’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ওয়াহেদ হোসেন মেম্বার। সঞ্চালনা করেন ‘চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্যসচিব মো. খলিলুর রহমান। সভায় মূল আলোচনা করেন ‘চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলতাফ মাহমুদ, আল মামুন, শাহাদত হোসেন, রাকিব হোসেন, মানিক চন্দ্র, আবু মোসা মন্ডল এবং সংবাদকর্মী শামীম হাসান মিলন ও মো. নুরুল ইসলাম প্রমুখ।

চিকনাই নদীর তীরে বসবাসকারীরা বলেন, ঐতিহ্যবাহী চিকনাই নদীটি দখল ও দূষণের শিকার হচ্ছে। নদীতে কচুরিপানা জমে আছে এবং খামারিদের বর্জ্য ফেলা হচ্ছে। ফলে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া নদীর মুখে অপরিকল্পিতভাবে ডেমরা স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। এটি অপসারণের দাবি জানিয়েছেন নদীতীরের বাসিন্দারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫০:০৩   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের মরদেহ
● মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা
● চিকনাই নদীর মুখে ডেমরা স্লুইস গেট অপসারণের দাবি এলাকাবাসীর
● শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল
● চাটমোহরে ভয়াবহ আগুনে ১৮ ছাগলের মৃত্যু, খামারির পাশে ইউএনও



আর্কাইভ