![]()
পাবনা:চাটমোহরে জলবায়ু ন্যায্যতা সমাবেশ উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্যাক-সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে (২৭ ডিসেম্বর) চিকনাই নদীর তীরে ফৈলজানা ইউনিয়নের নেংড়ী মোস্তান বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
‘চলনবিল রক্ষায় আমরা’ ও ‘চিকনাই নদী রক্ষায় আমরা’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ওয়াহেদ হোসেন মেম্বার। সঞ্চালনা করেন ‘চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্যসচিব মো. খলিলুর রহমান। সভায় মূল আলোচনা করেন ‘চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলতাফ মাহমুদ, আল মামুন, শাহাদত হোসেন, রাকিব হোসেন, মানিক চন্দ্র, আবু মোসা মন্ডল এবং সংবাদকর্মী শামীম হাসান মিলন ও মো. নুরুল ইসলাম প্রমুখ।
চিকনাই নদীর তীরে বসবাসকারীরা বলেন, ঐতিহ্যবাহী চিকনাই নদীটি দখল ও দূষণের শিকার হচ্ছে। নদীতে কচুরিপানা জমে আছে এবং খামারিদের বর্জ্য ফেলা হচ্ছে। ফলে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া নদীর মুখে অপরিকল্পিতভাবে ডেমরা স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। এটি অপসারণের দাবি জানিয়েছেন নদীতীরের বাসিন্দারা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৫০:০৩ ১২ বার পঠিত | ● চলনবিল রক্ষা ● চাটমোহর পাবনা ● চিকনাই নদী ● ডেমরা স্লুইস গেট