ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের মরদেহ • লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল • জুলাই সনদ বাস্তবায়নেই জাতীয় ঐক্য, নতুন উদ্যোগের দরকার নেই: জামায়াত আমির • বাংলাদেশের ভেতরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী • বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত কয়েকজন • যুবদল নেতার বাড়িতে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ • ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান • নাজমুল হক নজীরের ১১তম মৃত্যুবার্ষিকীতে বোয়ালমারীতে স্মরণসভা • মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা • লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান

ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান

ভোলা: লালমোহনে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সভা করেছে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি। সভায় দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নেতারা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, দলের যেকোনো সংকটময় মুহূর্তে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এ সময় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সব নেতাকর্মীকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

উল্লেখ্য, শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের সামনের একটি পানদোকানের বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রথমে কার্যালয়ে আগুনের সূত্রপাত হলেও পরে তা পাশের পানদোকানে ছড়িয়ে পড়ে। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের অন্যান্য স্থাপনা রক্ষা পায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪২:০৮   ৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল
● ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান
● লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
● লালমোহনে জমি বিরোধে বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ ছেলে ও সৎমায়ের বিরুদ্ধে
● লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের ১৯১ সদস্যের নতুন কমিটি গঠন



আর্কাইভ