ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের মরদেহ • লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল • জুলাই সনদ বাস্তবায়নেই জাতীয় ঐক্য, নতুন উদ্যোগের দরকার নেই: জামায়াত আমির • বাংলাদেশের ভেতরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী • বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত কয়েকজন • যুবদল নেতার বাড়িতে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ • ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান • নাজমুল হক নজীরের ১১তম মৃত্যুবার্ষিকীতে বোয়ালমারীতে স্মরণসভা • মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা • লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে শীতের পোশাকের বাজার জমজমাট, ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড়

দুমকিতে শীতের পোশাকের বাজার জমজমাট, ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড়


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


দুমকিতে শীতের পোশাকের বাজার জমজমাট, ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড়

পটুয়াখালী: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পটুয়াখালীর দুমকিতে জমে উঠেছে গরম পোশাকের বাজার। জ্যাকেট, সোয়েটার, ক্যাপ, মাফলার, মোজা ও উলের তৈরি পোশাক কিনতে ফুটপাত থেকে শুরু করে বড় বড় দোকানে ভিড় করছেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। অন্যদিকে, একশ্রেণির ব্যবসায়ী ভাসমান দোকান নিয়ে গ্রামগঞ্জের বিভিন্ন হাটবাজারে বিকেল থেকে রাত পর্যন্ত গরম পোশাক বিক্রি করছেন। তুলনামূলক কম দামে ভালো পোশাক পাওয়ায় এসব দোকানে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের আনাগোনা বাড়ছে। এতে খুশি বিক্রেতারাও, ব্যস্ত সময় পার করছেন বেচাকেনায়।

দুমকি বাজার, থানা ব্রিজ, নতুন বাজার, বোর্ড অফিস বাজার, লেবুখালী, সাতানী বাজার, আঙ্গারিয়া, হাজির হাট ও কলবাড়ি বাজারসহ বিভিন্ন স্থানে রাস্তার পাশে গরম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এসব দোকানে তুলনামূলক কম দামে পোশাক বিক্রি করতে দেখা গেছে।

অন্যদিকে, শহরতলীর বড় বড় দোকানেও শীতবস্ত্রের বিক্রি চোখে পড়ার মতো। তবে মার্কেটগুলোতে গরম পোশাকের দাম বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন ফুটপাতের দোকানের দিকে ঝুঁকছেন। কম দামে ভালো পোশাক কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা।

দুমকি থানা ব্রিজ এলাকার গরম পোশাক বিক্রেতা ইসমাইল শরীফ জানান, মালামালের দাম বেড়ে যাওয়ায় বেশি পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে। তবে এ বছর শীতের শুরু থেকেই বিক্রি ভালো হচ্ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও ক্রমান্বয়ে বাড়ছে।

অপর বিক্রেতা আন্না জানান, সব বয়সের মানুষ তাঁদের দোকানে আসছেন। পোশাক যাচাই-বাছাই করে সাশ্রয়ী মূল্যে পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক কিনতে অস্থায়ী দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। তাঁরাও কম বাজেটের মধ্যে পোশাক বিক্রি করছেন।

নতুন বাজার এলাকার একটি দোকানে ফুটপাত থেকে তুলনামূলক কম দামে পরিবারের ছোট-বড় সবার জন্য ভালো শীতের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতা মো. নুরুল ইসলাম ও নাহিদ বেগম দম্পতি। অন্য ক্রেতা আতিকুল ইসলাম, খুশি বেগম ও দিপু সরকার বলেন, পরিবারের সদস্যদের উপার্জন কম হওয়ায় ফুটপাতের ভাসমান দোকান থেকে কম দামে ভালো পোশাক কিনেছেন।

পীতলা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী ও ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীরা জানান, শীতের শুরু থেকেই গরম পোশাকের চাহিদা ও বিক্রি বাড়ছে। তবে শীতের তীব্রতা আরও বাড়লে গরম পোশাকের বিক্রি বাড়বে বলে আশা করছেন তাঁরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:১১   ৫২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে মন্দির চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার, মাটির নিচে মিলল চোরাই মালামাল
● ভোলায় বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনায় প্রতিবাদ সভা, ঐক্যের আহ্বান
● লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
● লালমোহনে জমি বিরোধে বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ ছেলে ও সৎমায়ের বিরুদ্ধে
● লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের ১৯১ সদস্যের নতুন কমিটি গঠন



আর্কাইভ