ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা • সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু • অপুর ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, জন্মদিনে আবেগঘন পোস্টে জানালেন অভিনেত্রী • কালো বোল্ড লুকে নুসরাত ফারিয়া, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া • সার ডিলার নিয়োগে বিএনপির বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ গোলাম পরওয়ারের • লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইলচেয়ার • লালমোহনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে স্বাস্থ্য কর্মকর্তা • আলফাডাঙ্গার ৪৩ পূজামণ্ডপে ২৭০ আনসার মোতায়েন, বিশেষ নজর ৬টিতে • কাঁঠালিয়ায় হঠাৎ বজ্রপাতে কৃষকের ৫০ হাজার টাকার বলদ গরুর মৃত্যু • নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম ঘিরে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম ঘিরে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন

নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম ঘিরে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম ঘিরে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন

ভোলা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ভোলার লালমোহনে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে লালমোহন করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অসামান্য অবদানের কথা উল্লেখ করে তাঁরা বলেন, নজরুলের সৃষ্টিকর্ম অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৫০:৪৮   ৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইলচেয়ার
● লালমোহনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে স্বাস্থ্য কর্মকর্তা
● কাঁঠালিয়ায় হঠাৎ বজ্রপাতে কৃষকের ৫০ হাজার টাকার বলদ গরুর মৃত্যু
● নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম ঘিরে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন
● লালমোহনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০০ শিক্ষার্থী, পুরস্কার পেল ৬০ জন



আর্কাইভ