ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু মাহমুদ তালহা সাদীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
প্রচারণা ও লিফলেট বিতরণকালে ডা. আবু মাহমুদ তালহা সাদী বলেন, সারা দেশের মতো সম্প্রতি লালমোহন উপজেলায়ও ডেঙ্গুর প্রকোপ ও আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত দুই দিন ভার্চুয়াল সভায় স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও লিফলেট বিতরণের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। দিনে ও রাতে মশার কামড় থেকে বাঁচতে মশারি ও মশা প্রতিরোধক ব্যবহার করতে হবে। পাশাপাশি শরীর ঢেকে রাখে—এমন পোশাক পরতে হবে।
জ্বর হলে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:০২:০৮ ২ বার পঠিত | ● ডা. আবু মাহমুদ তালহা সাদী ● লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ● লালমোহনে ডেঙ্গু প্রতিরোধ