ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাজবাড়ীতে মসজিদ থেকে বেরিয়েই গুলিতে নিহত ১৪ মামলার আসামি • রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর • ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্পিনিং মিলের দুই শ্রমিকের, আহত ৯ • শেরপুরে সংঘর্ষের জেরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ • সাভারে তিন দিন নিখোঁজ ইতালি প্রবাসী • এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের • গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়,চাঁদাবাজদের হুঁশিয়ারি রুমিনের • জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন • কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস • ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ১ লাখ ৩৫ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ভেড়ামারায় ১ লাখ ৩৫ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় ১ লাখ ৩৫ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

কুষ্টিয়া: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারায় ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রথমে উপজেলার গোলাপনগর বাজারে অভিযান চালানো হয়। সেখানে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি। পরে জুনিয়াদহ গ্রামের কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভেড়ামারা থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন। পরে জব্দ করা জালগুলো জুনিয়াদহ খন্দকারপাড়া বড় জামে মসজিদের সামনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্যসম্পদ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:০৭:৪১   ১০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা
● দুর্গাপূজার আগেই শ্মশানঘাট পেল ভেড়ামারার ৪০ পরিবারের দাস সম্প্রদায়
● মহেশ্বরীপুরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মেহেদি হাসান
● ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের এক মাসের কারাদণ্ড
● ভেড়ামারায় ১ লাখ ৩৫ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ



আর্কাইভ