![]()
পটুয়াখালী: মা ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে লেবুখালী ও বাহেরচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জসিম হাওলাদার (৪৩) ও মো. হান্নান খান (৩০)। জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়ণগল এলাকার বাসিন্দা। হান্নান খান একই উপজেলার নলুয়া এলাকার বাসিন্দা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:১০:৪২ ৩১ বার পঠিত | ● দুমকিতে মা ইলিশ শিকার ● পায়রা নদীতে দুই জেলে গ্রেপ্তার ● মা ইলিশ সংরক্ষণ নিষেধাজ্ঞা