![]()
পটুয়াখালী: ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার সকাল সাড়ে ৭টায় জেলার ১৯২টি পূজামণ্ডপে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ উপলক্ষে ধূপের ধোঁয়া, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মহাষষ্ঠীতে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে ধরাধামে আবির্ভূত হন দেবী দুর্গা। অসুর বধের মধ্য দিয়ে তিনি সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পূজিত হন।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:২৮:১৬ ৩৩ বার পঠিত | ● পটুয়াখালী দুর্গাপূজা ● মহাষষ্ঠী ● শারদীয় দুর্গোৎসব ● ১৯২টি পূজামণ্ডপ