ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » নজরুল বর্ষ উপলক্ষে ভেড়ামারায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নজরুল বর্ষ উপলক্ষে ভেড়ামারায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


নজরুল বর্ষ উপলক্ষে ভেড়ামারায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুষ্টিয়া: নজরুল বর্ষ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে দেশপ্রেম, সাম্য ও মানবিকতার শিক্ষা দেয়। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ।

এ সময় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, আইসিটি কর্মকর্তা মারজিয়া খানম, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুল-কলেজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিভাগে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করার পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৪২   ২৯ বার পঠিত  | ●   ●   ●