ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বপন ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে উপজেলার সাতবাড়িয়া ভাঙ্গাপোল এলাকায় মেসার্স আরিফ ট্রেডার্সের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভেড়ামারা থানার এসআই মো. মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার স্বপন ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছের দিয়াড় (টলটলিপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৫৮   ২২ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু
● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক
● সুন্দরবনের নদীতে মাইক্রোপ্লাস্টিক, পশুরের মাছে সহনীয় মাত্রার বেশি ভারী ধাতু
● নজরুল বর্ষ উপলক্ষে ভেড়ামারায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
● ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা



আর্কাইভ