ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু

নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু

কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভার নওদাপাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এসএস আল হুসাইন সোহাগের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্যোগ বাস্তবায়িত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নওদাপাড়ার রাস্তায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এলাকাবাসীকে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বৃষ্টির সময় জলাবদ্ধতার কারণে দৈনন্দিন চলাচল ব্যাহত হতো।

ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর আশা, কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা কমবে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।

স্থানীয়দের দুর্ভোগ লাঘবে প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৯:০৪:২২   ২২ বার পঠিত  | ●   ●   ●