ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ঝালকাঠিতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


ঝালকাঠিতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় ছোট ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার মামলার একমাত্র আসামি নুরুল ইসলাম হাওলাদার (নুরু) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের মিয়া বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নুরুল ইসলাম হাওলাদার (নুরু) ৫৮ বছর বয়সী ছিলেন। তিনি ওই গ্রামের মমিন উদ্দিন হাওলাদারের বড় ছেলে। তিনি স্ত্রী ও এক সন্তানের জনক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আবু নাছের রায়হান।

স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল মন্নান হাওলাদার জানান, নুরুল ইসলামের বাবা মমিন উদ্দিনের কাছ থেকে গোপনে জমি লিখে নেন তাঁর ছোট ভাই বেলাল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে ২০২২ সালের ১৪ নভেম্বর সকালে ছোট ভাই মো. বেলাল হাওলাদারকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন নুরুল ইসলাম।

এ ঘটনায় পরদিন, ১৫ নভেম্বর ২০২২, নুরুল ইসলামের বোন ফিরোজা বেগম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর জিআর ৮৪/২২। পরে পুলিশ নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। ২০২৪ সালের শেষের দিকে জামিনে মুক্তি পান তিনি।

শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের মামাবাড়ির একটি ঘরের পাশে আমগাছে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। স্বজনদের ভাষ্য, হত্যা মামলায় তাঁর ফাঁসি হবে—এমন আশঙ্কায় তিনি হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি গলায় ফাঁস দিয়ে থাকতে পারেন।

থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯:০৮:১০   ২৫ বার পঠিত  | ●   ●   ●