![]()
পাবনা: চাটমোহরে আমগাছের ডাল কাটতে গিয়ে গাছের ডালের চাপায় শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদরুল ইসলাম সদুর ছেলে।
নিহতের চাচাতো ভাই ও স্কুলশিক্ষক রাশেদুল ইসলাম জানান, বাড়ির পাশে আবুল হোসেনের আমগাছের ডাল কাটতে গাছে ওঠেন শফিকুল। একপর্যায়ে ডাল কাটার সময় হাত ফসকে ডালসহ নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৯ ১৩ বার পঠিত | ● গাছের ডালের চাপায় মৃত্যু ● চাটমোহরে যুবকের মৃত্যু ● পাবনার চাটমোহর ● শফিকুল ইসলাম