ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে মেহগনি গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু

চাটমোহরে মেহগনি গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


চাটমোহরে মেহগনি গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু

পাবনা: চাটমোহরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম শফি (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া শাহজানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম শফি বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।

শফির চাচা আবু হোসেন জানান, বাড়ির অদূরে শাহজাহান মোড় এলাকায় আবুল হোসেনের বাগানে গাছ কাটার চুক্তি নিয়েছিলেন শফি। শনিবার দুপুরে ওই বাগানে একটি মেহগনি গাছ কাটার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি। এ সময় কাটা গাছটি তাঁর শরীরের ওপর পড়ে। এতে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শফিকুল ইসলাম।

দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বাগমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি আমি শুনেছি। শফিক গাছ থেকে পড়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।”

তবে এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, তিনি এ বিষয়ে অবগত নন।

শফিক মোল্লা কৃষিকাজ, গাছ কাটা এবং বিভিন্ন ধরনের দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে সন্তান রেখে গেছেন। তাঁর ছোট ছেলেটির বয়স মাত্র তিন মাস। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫০   ১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে মেহগনি গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু
● আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল চাটমোহরের যুবকের
● আগামী ২০ অক্টোবর রাজশাহীতে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
● জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন
● রাজশাহীতে ২ হাজার ইয়াবাসহ আটক শিক্ষক দম্পতি, মামলা



আর্কাইভ