ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি

লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


দুর্গোৎসবে লালমোহনে আনন্দ র‌্যালি, উৎসবমুখর গজারিয়া বাজার

ভোলা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার লালমোহন উপজেলায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে গজারিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুর্গোৎসবকে ঘিরে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়।

র‌্যালিতে শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জিত ঘোষ ও সাধারণ সম্পাদক দিপন দাসসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৩   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●