ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড়ের পশ্চিম পাশে ডাকবাংলো সড়কে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণভাবে পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার রাখার দায়ে মিজান স্টোরের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। এ সময় বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল তাঁকে সার্বিক সহায়তা দেয়।
অভিযান সূত্রে জানা যায়, ডাকবাংলো ব্রিজসংলগ্ন এলাকার মূল সড়কে দোকানের সামনে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার স্তূপ করে রাখা হয়েছিল। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছিল।
এ অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী মিজান স্টোরের মালিককে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থ রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:২৬:৫৪ ১২ বার পঠিত | ● গ্যাস সিলিন্ডার ● ভ্রাম্যমাণ আদালত ● মিজান স্টোর ● লালমোহন