ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস

কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস

পিরোজপুর: মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নদীর চিরাপাড়া মোহনাসহ বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে প্রায় ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের মানুষ পাবেন। তাই মা ইলিশ রক্ষায় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ইউএনও রেহানা আক্তারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পুরো প্রজনন মৌসুমজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৩০   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ