![]()
ভোলা: লালমোহন উপজেলায় বিষধর সাপের কামড়ে পবিত্র বালা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পবিত্র বালা ওই এলাকার অক্ষয় বালার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাড়ির পাশের ধানক্ষেত দেখতে যান পবিত্র বালা। এ সময় তিনি মোবাইল ফোনে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন। ধানক্ষেতের কাছে পৌঁছালে একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। এরপর তিনি বাড়িতে ফিরে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠান। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৪২ ১৮ বার পঠিত | ● পবিত্র বালা ● ভোলা সদর হাসপাতাল ● লালমোহনে সাপের কামড়ে মৃত্যু