ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাশনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি

ভোলা: মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও ভোলার চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রির অভিযোগ উঠেছে। ককশিটের বাক্সে ইলিশ মজুত রেখে ক্রেতাদের ডেকে ডেকে মাছ বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা দরে। নিষেধাজ্ঞার মধ্যে প্রকাশ্যে এমন বিক্রির ঘটনায় বাজার তদারকি ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (১৭ অক্টোবর) চরফ্যাশন মাছ বাজারে ইলিশ বিক্রির এমন চিত্র দেখা যায়। ককশিটের বাক্সে ইলিশ রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে হাঁকডাক দিয়ে মাছ বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের। অথচ মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, এ সময় ইলিশ আহরণ, মজুত, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাই এ বিধিনিষেধের মূল উদ্দেশ্য। তবে চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রির ঘটনায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাশনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, মজুত, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চরফ্যাশন মাছ বাজারে ইলিশ বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। এ বিষয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, “মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বন ও পরিবেশ, জলাশয়, নদী ও খালের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ফ্রেশার জেনারেশনের প্রতিষ্ঠাতা তৌকিদ সাব্বির বলেন, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদীতে মাছ ধরা বন্ধের পাশাপাশি বাজারে অবৈধভাবে ইলিশ মজুত ও বিক্রি বন্ধেও নিয়মিত নজরদারি জরুরি।

চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রির অভিযোগ খতিয়ে দেখে দ্রুত অভিযান পরিচালনা এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। এখন দেখার বিষয়, মৎস্য প্রশাসনের ঘোষিত অভিযান কত দ্রুত বাস্তবায়িত হয় এবং নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ বিক্রি বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৮:০৮   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ