ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনের হা-মীম স্কুলে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবক সমাবেশ • পাবনার সুজানগরে আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে শাড়ি দিলেন আজিম শেখ • ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা • কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস • ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক • পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত • লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা • ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন • পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহীনকে সুজানগরে সংবর্ধনা • কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি

কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি


রংপুর ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি

কুড়িগ্রাম: সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া গ্রামে দীর্ঘস্থায়ী মানসিক প্রতিবন্ধিতার শিকার এক অসহায় নারী ও তাঁর নবজাতক সন্তান চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুটির পিতৃপরিচয় শনাক্ত না হওয়া এবং পরিবারের সদস্যদের যথাযথ পরিচর্যা করার সক্ষমতা না থাকায় মা ও নবজাতকের নিরাপত্তা, চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
উপজেলা সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম সদর থেকে গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রণীত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২ অক্টোবর ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া গ্রামের মোছা. সুমী খাতুন একটি ছেলেসন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটির নাম নির্ধারণ করা হয়নি। শিশুটির পিতৃপরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিশুটির মা মোছা. সুমী খাতুন দীর্ঘস্থায়ী মানসিক প্রতিবন্ধিতার শিকার এবং তিনি প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত। তাঁর বাবা ও মা মানসিক ও বহুমাত্রিক সমস্যায় ভুগছেন বলেও সমাজসেবা কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে পরিবারের সদস্যদের পক্ষে নবজাতকের সার্বিক পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

সমাজসেবা কার্যালয়ের সরেজমিন তদন্তে শিশুটিকে দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে মা, নবজাতক ও তাঁদের পরিবারের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া জরুরি বলে প্রতিবেদনে মত দেওয়া হয়েছে।

এ অবস্থায় অসহায় মা ও নবজাতকের চিকিৎসা, পুষ্টি, নিরাপদ আশ্রয়, যথাযথ পরিচর্যা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজসেবা বিভাগের জরুরি পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি শিশুটির আইনসম্মত পরিচয় নির্ধারণ, জন্মনিবন্ধন এবং উপযুক্ত পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা।

মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের অনিশ্চিত জীবন থেকে সুরক্ষিত পরিবেশে ফিরিয়ে আনতে সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, সরকারি সহায়তা এবং কার্যকর তদারকির দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মানসিক প্রতিবন্ধিতার শিকার ওই নারীর পাশে রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৩৩   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি
● উলিপুর পৌরসভায় কাজ অসমাপ্ত রেখেই এডিবির কোটি টাকা উত্তোলনের অভিযোগ
● দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত, পীরগঞ্জে ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ
● রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী প্রমা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
● দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে



আর্কাইভ