![]()
পাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ শাহীনুর রহমান শাহীনকে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। রোববার পাবনার সুজানগরে তাঁর নিজ এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুজানগরের কৃতী সন্তান শাহীনুর রহমান শাহীনকে সভাপতি মনোনীত করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস শামা ওবায়েদ ইসলাম এমপিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।
সংবর্ধনার জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি শাহীন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক কমিশনার আব্দুল বাতেন শেখ, উপজেলা কৃষক দলের সভাপতি শাজাহান আলী শেখ, পৌর বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান রব, হিউম্যান রাইট উপজেলার সভাপতি হালিম শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম, উপজেলা যুবদলের সদস্য কামাল শেখ, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মুক্তার শেখ, পৌর বিএনপির কোষাধ্যক্ষ ফারুক শেখ, পৌর বিএনপির সদস্য সিরাজুল শেখ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল শেখ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম, ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোবাহান প্রামাণিক, আব্দুল করিম, বাদশা শেখ, বেরো শেখ, রাজ্জাক শেখ, শহীদ শেখ, রহমান শেখ, রেন্টু খান, ইমরান শেখ, পৌর যুবদলের সদস্য ওবায়দুর সুমন, মাসুদ শেখ, ছাত্রদল নেতা শেখ রুবেল, শাকিল খান ও আসাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:০৬:৫৯ ৩ বার পঠিত | ● পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতি ● শেখ শাহীনুর রহমান শাহীন ● সংবর্ধনা অনুষ্ঠান ● সুজানগর পাবনা