ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা

সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা


বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা

গ্রিসের সান্তোরিনি শহরের নীল-সাদা সৌন্দর্যের মাঝে নীল গাউনে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। সাধারণত এমন সাজে তাঁকে খুব একটা দেখা যায় না। এবার সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর তাঁর নতুন লুক নজর কেড়েছে ভক্তদের।

রোববার দুপুরে ফেসবুকে সান্তোরিনি থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন সারিকা। ছবিগুলোতে কখনো নীল রঙের লম্বা গাউনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন, আবার কখনো বসে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে তাঁকে।

ছবির পেছনে রয়েছে সাদা বাড়ি, নীল গম্বুজ আর এজিয়ান সাগরের মনোরম দৃশ্য। সব মিলিয়ে সারিকার ছবিতে উঠে এসেছে সান্তোরিনির চেনা নীল-সাদা সৌন্দর্য।

ছবিগুলোর ক্যাপশনে সারিকা লিখেছেন, ‘এজিয়ান সাগরের স্বপ্ন যেন সত্যি। যেখানে আভিজাত্যের সঙ্গে মিশেছে এজিয়ানের নীল আর সাদা।’ তাঁর নীল পোশাকের সঙ্গে চারপাশের নীল-সাদা পরিবেশও যেন একাকার হয়ে গেছে।

ছোট পর্দা ও মডেলিংয়ে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ সারিকা সাবরিন। বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর নাটকেও অভিনয় করেছেন তিনি।

কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিজের নানা মুহূর্তের ছবি নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। তবে গাউনে তাঁকে খুব একটা দেখা যায়নি। এবার তাঁর ভিন্নধর্মী সাজ দেখে চমকে গেছেন ভক্তরা। অনেকের মন্তব্য, এই লুকে সারিকাকে যেন নতুন করে আবিষ্কার করছেন তাঁরা।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:২২:০৫   ১৪ বার পঠিত  | ●   ●   ●