ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• হাসিনার পথেই হাঁটেন জামায়াত নেতারা, অভিযোগ রিজভীর • ইশরাকের অস্ত্র প্রদর্শনে অস্বস্তিতে বিএনপি ও সরকার, তদন্ত করছে পুলিশ • সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা • ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি • ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ,গণপিটুনিতে প্রাণ গেল যুবকের • হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত • ভেড়ামারায় পদ্মায় ৩ লাখ ৯২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ১৭ বছর পর যুবদলের নতুন কমিটি, সালথায় আনন্দ মিছিল • রাজশাহী: শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি

‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি


বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি

বলিউডের আলোচিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ একেবারে শেষের দিকে বিশেষ উপস্থিতিতে দর্শকদের চমকে দিয়েছিলেন ইয়ামি গৌতম। অল্প সময়ের জন্য পর্দায় এলেও তাঁর চরিত্রটি দর্শকের নজর কেড়েছিল।

ছবিটির পরিচালক আদিত্য ধর অভিনেত্রীর স্বামী। ফলে ছবিতে ইয়ামির ক্যামিও ঘিরে দর্শকদের কৌতূহলের পাশাপাশি তাঁর পারিশ্রমিক নিয়েও শুরু হয় নানা আলোচনা।

শোনা যাচ্ছিল, বিশেষ এই উপস্থিতির জন্য মোটা অঙ্কের টাকা পেয়েছেন অভিনেত্রী। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন ইয়ামি নিজেই। তাঁর বক্তব্য, ক্যামিওর জন্য বড় অঙ্কের চেক পাওয়ার খবর পড়ে তিনি অবাক হয়েছিলেন। বরং আদিত্য ধরের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতাকেই নিজের কাছে বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইয়ামি গৌতম। সেখানে সঞ্চালক মাধুরী দীক্ষিতের সঙ্গে কথোপকথনে উঠে আসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ তাঁর বিশেষ উপস্থিতির প্রসঙ্গ।

ছবিটি দেখে ভালো লাগার কথা জানান মাধুরী। এরপর তিনি ইয়ামির কাছে জানতে চান, স্বামী আদিত্য ধরের ছবিতে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন, নাকি পরিচালকের অনুরোধেই ক্যামিও করতে রাজি হয়েছিলেন।

উত্তরে ইয়ামি বলেন, ‘আমি কোথাও পড়েছিলাম যে ক্যামিওর জন্য আমি নাকি খুব বড় অঙ্কের চেক পেয়েছি। সেটা পড়ে আমি ভেবেছিলাম, এ আবার কী! তবে আমার মনে হয়, কিছু জিনিসের মূল্য টাকায় মাপা যায় না।’

অভিনেত্রীর মন্তব্যে স্পষ্ট, তাঁর কাছে ছবিটিতে কাজ করার অভিজ্ঞতা আর্থিক পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্যামিওর জন্য ঠিক কত টাকা পেয়েছেন, সে বিষয়ে কোনো অঙ্ক জানাননি তিনি। তবে বড় অঙ্কের চেক পাওয়ার খবর পড়ে বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:১০:৫৩   ৭ বার পঠিত  | ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
● ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এ অভিনয়ই বড় প্রাপ্তি, পারিশ্রমিক নিয়ে যা বললেন ইয়ামি
● এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি
● ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন
● অপুর ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, জন্মদিনে আবেগঘন পোস্টে জানালেন অভিনেত্রী



আর্কাইভ