![]()
ভোলা: লালমোহন উপজেলায় মঙ্গলবার (২০ অক্টোবর) শুরু হচ্ছে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। মঙ্গলসিকদার বাজার খেলাঘর অ্যাসোসিয়েশন টুর্নামেন্টটি আয়োজন ও পরিচালনা করছে। সহযোগিতায় রয়েছে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ধলীগৌরনগর ইউনিয়ন একাদশ ও কালমা ইউনিয়ন একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ধলীগৌরনগর পূর্ব শাখা বিএনপির সভাপতি আলহাজ মো. ইউসুফ। আয়োজকদের আশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়বে এবং তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৪০ ১০ বার পঠিত | ● ধলীগৌরনগর ইউনিয়ন একাদশ ● লালমোহন ফুটবল টুর্নামেন্ট ● স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬