ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে কাল শুরু স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট • ভোলায় চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের শোডাউন, চাইলেন জনসমর্থন • ভোলায় বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে • রংপুরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আরএমপির বিশেষ নিরাপত্তা প্রস্তুতি • পিরোজপুরে ১০২ পূজামন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান ও উপহার বিতরণ • রংপুরে ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার • পাইকগাছায় দুর্গাপূজায় ১৫১ অসচ্ছল নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি • রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, ১২ জেলের কারাদণ্ড • পটুয়াখালীতে সংরক্ষিত বনে তরমুজখেত, উপড়ে ফেলা হলো ৫০০ ঝাউগাছ • কুষ্টিয়ায় দখল-দূষণে বিপন্ন ঐতিহ্যবাহী হিসনা নদী, কমছে নাব্যতা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলায় চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের শোডাউন, চাইলেন জনসমর্থন

ভোলায় চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের শোডাউন, চাইলেন জনসমর্থন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


ভোলায় চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের শোডাউন, চাইলেন জনসমর্থন

ভোলা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন মিয়া বলেছেন, তিনি শুধু চেয়ারম্যান নয়, জনগণের ভালোবাসা নিয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চান।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে লালমোহন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে প্রায় সহস্রাধিক মোটরসাইকেলে কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে বিশাল শোডাউন করেন তিনি।

শোডাউন শেষে মাগরিবের নামাজের পর ফুলবাগিচা বাজারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন মিয়া বলেন, তিনি লালমোহন ইউনিয়নের মাটির সন্তান। জন্মলগ্ন থেকেই এ ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকতে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, ইউনিয়নের সামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তার আওতায় জনগণের কাছে সব ধরনের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে এ ইউনিয়নের মানুষকে থানার দ্বারস্থ হতে হয়। নির্বাচিত হলে সমাজের গ্রহণযোগ্য, ন্যায়নীতিবান ব্যক্তিদের নিয়ে সালিশ কমিটি গঠন করবেন, যাতে জনগণ হয়রানির শিকার না হন।

আলোচনা সভায় লালমোহন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডের কয়েক হাজার কর্মী-সমর্থক, গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩৫   ১০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে কাল শুরু স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট
● ভোলায় চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের শোডাউন, চাইলেন জনসমর্থন
● ভোলায় বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ ছেলের স্ত্রীর বিরুদ্ধে
● পিরোজপুরে ১০২ পূজামন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান ও উপহার বিতরণ
● রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, ১২ জেলের কারাদণ্ড



আর্কাইভ