ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা

রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা


রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা

রাজশাহী: রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের ব্যাংক হিসাবে এ অর্থ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, রাজশাহীর ৩৮ হাজার ৯০০-এর বেশি আখচাষিকে মোট ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে। ঘোষণার পরপরই কৃষকদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। কয়েক মিনিটের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলেও জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১৫ জন আখচাষির হাতে প্রণোদনার চেক তুলে দেন। চেক বিতরণের সময় কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

জনসভায় উপস্থিত হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের সামনে আখচাষিদের জন্য এ প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তাঁর এ ঘোষণাকে স্বাগত জানান উপস্থিত কৃষক ও নেতা-কর্মীরা।

রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আখচাষিরা জনসভায় অংশ নেন। তাঁদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কৃষক ও নেতা-কর্মীদের আশা, এ প্রণোদনা আখ উৎপাদনে উৎসাহ জোগানোর পাশাপাশি কৃষি খাতে আর্থিক সহায়তা বাড়াবে।

বাংলাদেশ সময়: ২০:৪৭:০২   ১৩ বার পঠিত  | ●   ●   ●   ●