ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে ট্রলারডুবির তিন দিন পর নদীতে মিলল নিখোঁজ মায়ের মরদেহ

নাজিরপুরে ট্রলারডুবির তিন দিন পর নদীতে মিলল নিখোঁজ মায়ের মরদেহ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬


নাজিরপুরে ট্রলারডুবির তিন দিন পর নদীতে মিলল নিখোঁজ মায়ের মরদেহ

পিরোজপুর: নাজিরপুরে খেয়ার ট্রলারডুবির তিন দিন পর নিখোঁজ রীনা বেপারী (৩৫) নামে এক মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কালিগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকায় কালিগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রীনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।

এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ফেরিঘাট এলাকা থেকে ট্রলারে করে খেয়া পার হওয়ার সময় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ছয়টি মোটরসাইকেল ও অর্ধশতাধিক যাত্রী ছিলেন।

এ সময় ট্রলারে থাকা রীনা বেপারী ও তাঁর আট বছর বয়সী মেয়ে অর্পিতা বেপারী নিখোঁজ হন। এর আগে মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। গত তিন দিনে ফায়ার সার্ভিস ও নৌ ডুবুরি দলের চেষ্টায় পাঁচটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:২৭:০০   ২৫ বার পঠিত  | ●   ●   ●   ●