ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান • সাত মাসেই সরকার দিশেহারা, বিএনপির অপরিপক্ব নেতৃত্বকে দুষলেন গোলাম পরওয়ার • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর • হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২ • সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে প্রশ্ন • ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান খাদ্যমন্ত্রী রিতার • প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি • দাফন সম্পন্ন দ্য ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেনের • পাবনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর • বাউফলে গাছের ডালে প্রাণ গেল পৌর বিএনপি সদস্য মোসলেমের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ৪৪টি দুর্গামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

দোহারে ৪৪টি দুর্গামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬


দোহারে ৪৪টি দুর্গামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

ঢাকা: ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসব উদ্‌যাপন করে আসছেন। দুর্গোৎসবও আমাদের সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতিফলন। সবাই নির্বিঘ্নে, আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করছেন।’

বুধবার (২১ অক্টোবর) দুপুরে দোহারের মেঘুলা ঠাকুরবাড়ি দুর্গামন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

এরপর সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বেথুয়া সার্বজনীন দুর্গামন্দির, গোড়াবণ ঢালীবাড়ি দুর্গামন্দির, মুকসুদপুর সার্বজনীন দুর্গামন্দির, নারিশা দুর্গামন্দির, মেঘুলা দাসপাড়া দুর্গামন্দির, মালিকান্দা দুর্গামন্দির, লটাখোলা বিলের পার সার্বজনীন দুর্গামন্দির, রাইপাড়া মিস্ত্রিপাড়া সার্বজনীন দুর্গামন্দির, রায়পাড়া গোস্বামী বাড়ি সার্বজনীন দুর্গামন্দির, পালমগঞ্জ অকালরোধন সার্বজনীন দুর্গামন্দির, ইকরাশি পালপাড়া সার্বজনীন দুর্গামন্দির, আউলিয়াবাদ দুর্গামন্দির, আউলিয়াবাদ পঞ্চায়েত সার্বজনীন দুর্গামন্দির, কার্তিক মধ্যপাড়া সার্বজনীন দুর্গামন্দির, কার্তিকপুর পূর্বপাড়া সার্বজনীন দুর্গামন্দির, শ্রীকৃষ্ণপুর শিবচরণ সন্ন্যাসীর আঙিনা, শ্রীকৃষ্ণপুর সার্বজনীন দুর্গামন্দির, কার্তিকপুর সার্বজনীন দুর্গামন্দির ও দক্ষিণ বারহা সার্বজনীন দুর্গামন্দিরসহ মোট ৪৪টি দুর্গামন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সিনিয়র সহসভাপতি মনিরুল আলম জীবন বেপারী, সহসভাপতি মো. হান্নান বেপারী, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন বাচ্চু খান, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসেম বেপারি, উপজেলা মৎস্য দলের সভাপতি রমজান হোসেন মোল্লা এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:২২:৩৬   ৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে প্রশ্ন
● ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান খাদ্যমন্ত্রী রিতার
● ফরিদপুরে খাঁটি খাদ্যপণ্য পৌঁছে দিতে তরুণ উদ্যোক্তা ইমরানের ‘গ্রামের বাজার’
● দোহারে ৪৪টি দুর্গামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক
● ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, বিএনপির অন্তর্কোন্দলেই ৪০



আর্কাইভ