ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে দশমীর পূজা ও বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

পটুয়াখালীতে দশমীর পূজা ও বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬


পটুয়াখালীতে দশমীর পূজা ও বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

পটুয়াখালী: দশমীবিহিত পূজা, দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
বুধবার সকালে জেলার ১৯৪টি পূজামণ্ডপের অধিকাংশে দশমীবিহিত পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। দুপুরের পর বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।

এর আগে মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ-গানসহ নানা আয়োজনে উৎসবে মেতে ওঠেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ। তবে উৎসবের আনন্দের পাশাপাশি দেবী দুর্গাকে বিদায় জানানোর বেদনাও ছিল ভক্তদের হৃদয়ে।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩৪   ৩২ বার পঠিত  | ●   ●   ●   ●