ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান • সাত মাসেই সরকার দিশেহারা, বিএনপির অপরিপক্ব নেতৃত্বকে দুষলেন গোলাম পরওয়ার • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর • হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২ • সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে প্রশ্ন • ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান খাদ্যমন্ত্রী রিতার • প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি • দাফন সম্পন্ন দ্য ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেনের • পাবনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর • বাউফলে গাছের ডালে প্রাণ গেল পৌর বিএনপি সদস্য মোসলেমের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে দশমীর পূজা ও বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

পটুয়াখালীতে দশমীর পূজা ও বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬


পটুয়াখালীতে দশমীর পূজা ও বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

পটুয়াখালী: দশমীবিহিত পূজা, দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
বুধবার সকালে জেলার ১৯৪টি পূজামণ্ডপের অধিকাংশে দশমীবিহিত পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। দুপুরের পর বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।

এর আগে মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ-গানসহ নানা আয়োজনে উৎসবে মেতে ওঠেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ। তবে উৎসবের আনন্দের পাশাপাশি দেবী দুর্গাকে বিদায় জানানোর বেদনাও ছিল ভক্তদের হৃদয়ে।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩৪   ৩১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দাফন সম্পন্ন দ্য ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেনের
● বাউফলে গাছের ডালে প্রাণ গেল পৌর বিএনপি সদস্য মোসলেমের
● পটুয়াখালীতে দশমীর পূজা ও বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
● নাজিরপুরে ট্রলারডুবির তিন দিন পর নদীতে মিলল নিখোঁজ মায়ের মরদেহ
● অসহায় ভাববেন না, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে স্পিকার মেজর হাফিজ



আর্কাইভ