![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলায় পুকুরে পড়া বল আনতে গিয়ে পানিতে ডুবে মো. হুজাইফা (২) ও মো. আকরাম (২) নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া: পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির বাইরে ফুটবল খেলছিল। এ সময় বলটি পুকুরে পড়ে গেলে সেটি আনতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী দুই শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তিনি পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যরা শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
এন/এস
বাংলাদেশ সময়: ২০:৪৬:২৬ ১৫ বার পঠিত | ● নবীনগর ● ব্রাহ্মণবাড়িয়ায় যমজ শিশুর মৃত্যু ● মেরকুটা গ্রাম