ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল

নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল

পটুয়াখালী: দীর্ঘ নয় বছর পর আগামীকাল কুয়াকাটায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভাল ২০২৬’। এ উপলক্ষে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, ম্যারাথন, ঘুড়ি ও পিঠা উৎসব, ফ্যাশন শো, সংগীতানুষ্ঠান এবং চরাঞ্চল ভ্রমণের আয়োজন থাকছে।

কার্নিভাল ঘিরে এবার কুয়াকাটা সৈকতে বিপুলসংখ্যক পর্যটকের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা। কার্নিভাল আয়োজক কমিটির সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান জানান, টানা ছুটি ও কার্নিভাল মিলিয়ে এবার পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম হতে পারে। এ সম্ভাবনা সামনে রেখে সৈকতজুড়ে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল

তিনি বলেন, এবারের আয়োজনে গতানুগতিকতার বাইরে বেশ কিছু নতুন আকর্ষণ যুক্ত করা হয়েছে। বিনোদন, খেলাধুলা, স্থানীয় সংস্কৃতি ও পর্যটন অভিজ্ঞতার সমন্বয়ে দর্শনার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।

কার্নিভালে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের অংশগ্রহণের পাশাপাশি থাকবে নান্দনিক স্টল ও ফটো বুথ। বিউটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের পাশাপাশি নান্দনিক স্টল ও ফটো বুথের মাধ্যমে দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে। এতে উৎসবের বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক আয়োজন আরও বৈচিত্র্যময় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় ঐতিহ্য পর্যটকদের সামনে তুলে ধরাও এবারের কার্নিভালের অন্যতম লক্ষ্য। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতার জন্য পরিচিত এ সমুদ্রসৈকতের পাশাপাশি লেম্বুর বন, গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, রাখাইন পল্লি ও বৌদ্ধ মন্দির পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। স্থানীয় খাবার, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পাবেন দর্শনার্থীরা।

কার্নিভালে বিচ ফুটবল ও বিচ ক্রিকেটের পাশাপাশি থাকছে বিচ ম্যারাথন, ঘুড়ি উৎসব এবং পিঠা উৎসব। ফ্যাশন শো, সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবকে আরও প্রাণবন্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চরাঞ্চল ভ্রমণের আয়োজন পর্যটকদের সমুদ্রসৈকতের বাইরের প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় জীবনধারা সম্পর্কে জানার সুযোগ করে দেবে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, দীর্ঘ বিরতির পর আয়োজিত এ কার্নিভাল কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে নতুন করে তুলে ধরবে। পর্যটকের সংখ্যা বাড়লে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও স্থানীয় পণ্য বিক্রিসহ সংশ্লিষ্ট ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

আয়োজকদের প্রত্যাশা, প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় ঐতিহ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬ পর্যটকদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করবে এবং দেশের পর্যটন খাতের বিকাশে ভূমিকা রাখবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:১১:১৬   ৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা
● কঁচা নদীতে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
● কাঁঠালিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও একজন



আর্কাইভ