ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালী: বাউফলে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার বিকেলে বাউফল পৌরসভার বাংলাবাজার জামে মসজিদ-সংলগ্ন আলগী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরের দিকে মসজিদঘাটের অদূরে নদীতে লাশটি ভাসতে দেখে বাউফল থানায় খবর দেওয়া হয়। পরে কালাইয়া নৌ-পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করেন।

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় মুখমণ্ডল দেখে পরিচয় শনাক্ত করার উপায় নেই। তবে লাশটি একজন পুরুষের। তাঁর হাত বাঁধা ছিল এবং গলার সঙ্গে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশটি নদীতে ফেলে দিয়েছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের জন্য লাশ উদ্ধারের বিষয়ে বিভিন্ন নৌ-পুলিশ ফাঁড়ি ও থানায় বার্তা পাঠানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:১৭:২০   ৪ বার পঠিত  | ●   ●   ●