![]()
গাজীপুর: কালীগঞ্জে তুমলিয়া প্রিমিয়ার লিগ সিজন-৩-এর ফাইনালে তুমলিয়া সিএফকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগদী একাদশ।
তুমলিয়া সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।
টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন বাগদী একাদশের তানভীর। সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন একই দলের মৃদুল। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তুমলিয়ার তমাল এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নাহিদ।
বাংলাদেশ সময়: ২২:৪১:২৩ ১৫ বার পঠিত | ● কালীগঞ্জ গাজীপুর ● তুমলিয়া প্রিমিয়ার লিগ সিজন-৩ ● বাগদী একাদশ ● মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট