ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ ২

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ ২


মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ ২

মুন্সীগঞ্জ:লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁওয়ের মো. মারুফ (৪০) ও পটুয়াখালীর মো. রাসেল (৩৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে, পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে আটজন ব্যক্তি নদীতে গোসল করতে নেমেছেন। তাঁরা শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী।

গোসল করতে নেমে তাঁরা নদীর স্রোতে ভেসে যেতে থাকেন। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫৬   ৪ বার পঠিত  | ●   ●   ●