ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

পিরোজপুর: মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে কাউখালীর কঁচা নদী থেকে ৬ হাজার ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ৬৫ হাজার টাকা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার কঁচা নদীর পাঙ্গাসিয়া প্রান্তসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নৌ পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধ কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে অবৈধ জাল ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত তদারকির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০৪:৩৮   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●