ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


 লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলা: ভোলার লালমোহনে আলোচনা সভা, র‍্যালি ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লালমোহন উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান সভা পরিচালনা করেন এবং সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মো. আজীজ শাহীন, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সহসভাপতি মো. মোসলেউদ্দিন, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজ।

এ সময় বিএনপি, যুবদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:১১   ৮ বার পঠিত  | ●   ●   ●