![]()
ঢাকা: দোহার উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাঈদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের ও পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নাগরিক নিরাপত্তা, ডেঙ্গু ও হাম প্রতিরোধে করনীয়, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা, খাদ্যে ভেজাল রোধ, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা, যানজট নিরসন, বাইপাস ও জয়পাড়া- মেঘুলা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, বাজার ও সড়কের পাশে ময়লার স্তূপ অপসারণ, লোডশেডিং, ইলিশ সংরক্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা প্রতিরোধ নিয়েও আলোচনা করা হয়।
আলোচক মাসুদ পারভেজ, নজরুল ইসলাম মেছের ও এস এম কুদ্দুস বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি নাগরিক অধিকার ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে এবং আলোচিত মা ইলিশ সংরক্ষণ অভিযানে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো মাঈদুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন।
মাদক, ইভটিজিং, কিশোর গাং দমন, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে জয়পাড়া কলেজ মোড় এবং মেঘুলা বাজার এলাকায় যানজট নিরসন, পরিস্কার -পরিচ্ছন্নতা বজায় রাখা, এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি নওশীনা আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা.সামছুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাজু আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, সহযোগী সংগঠন যুবদলের যুগ্ন সম্পাদক মাহাবুব বেপারী, মৎসজীবি দলের সভাপতি রমজান হোসেন মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি কাজী রুবেল, সাধারণ সম্পাদক রফিক কবিরাজ ও উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হায়দার আলী হিরু ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ওয়ার্ডের প্রশাসকবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:৫৬:১৪ ৯ বার পঠিত | ● আইন শৃঙ্খলা ● কমিটির সভা ● দোহারে মাসিক