নীলফামারী: ডিমলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় হতে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে, ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তারিকুল ইসলাম খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম লিটন,সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রবাবনী প্রধান,সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডিয়ার জাহাঙ্গীর আলমসহ ১০ ইউনিয়নের নেতৃবৃন্দ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৯ ১১ বার পঠিত | ● ডিমলা ● যুবদল