ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ

কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ

ঝালকাঠি:‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আজ রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে ১০ জন যুবকের মধ্যে মোট ৮ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৬:১৮   ২ বার পঠিত  | ●   ●   ●