ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত ইলিয়াস ও সম্পাদক সুলতান

এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত ইলিয়াস ও সম্পাদক সুলতান


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬


 এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত ইলিয়াস ও সম্পাদক সুলতান

হবিগঞ্জ: নবীগগঞ্জ উপজেলার আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির চতুর্থ দ্বিবার্ষিক নির্বাচন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এতে সভাপতি পদে ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন হাজী মো. ইলিয়াস মিয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো. ফুল মিয়া পান ১৮৮ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন মো. সুলতান মিয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ আহমদ সনি পান ১৬২ ভোট।

শনিবার (৩১ অক্টোবর) আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শ্রেণিকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মুরশেদ ও নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিদর্শন করেন নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা, সাবেক সভাপতি হাজী কৌছর আহমদ কাওছার, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক শফিউল আলম হেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সভাপতি সরোবর শিকদার, মুরাদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. ইলিয়াস মিয়া (মোমবাতি প্রতীক) ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মো. বদরুজ্জামান খান (চেয়ার প্রতীক) ২১৭ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. সুলতান মিয়া (হারিকেন প্রতীক) ২১৮ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল মিয়া (হাঁস প্রতীক) ২২৫ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সুহেল আহমেদ (মাছ প্রতীক) ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল কাশেম, প্রচার সম্পাদক পদে মো. আব মোমিন এবং দপ্তর সম্পাদক পদে মো. আরিফুল হক আরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে মো. জসিম উদ্দিন (ঘোড়া প্রতীক) ২৩৫ ভোট পেয়ে প্রথম, মো. হেলাল মিয়া (টিউবওয়েল প্রতীক) ২২১ ভোট পেয়ে দ্বিতীয় এবং মো. জাকির মিয়া (কবুতর প্রতীক) ১৮৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:১১   ৫ বার পঠিত  | ●   ●   ●   ●