ঢাকা    মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

পাবনা: জিংকসমৃদ্ধ বায়োফর্টিফাইড বিনা ধান-২০-এর গুণগত মান, উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে কৃষকদের ধারণা দিতে পাবনার সুজানগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

নিউট্রিশাস এগ্রি ফিউচার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে বাস্তবায়িত জিংক বায়োফর্টিফাইড বিনা ধান-২০-এর প্রদর্শনী উপলক্ষে সোমবার সুজানগর পৌরসভার চর ভবানীপুরে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুজানগর, পাবনা অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।

সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. নুরে আলম এবং সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন।

মাঠ দিবসে উপস্থিত কৃষকদের জিংক বায়োফর্টিফাইড সমৃদ্ধ বিনা ধান-২০-এর গুণগত মান, উৎপাদন, পুষ্টিগুণ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বক্তারা বলেন, মানবদেহে জিংকের ঘাটতি পূরণ এবং কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করতে বিনা ধান-২০ কার্যকর ভূমিকা রাখবে। এ উন্নত জাতের ধানের চাষ সম্প্রসারণে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:০৫:২৮   ৪ বার পঠিত  | ●   ●   ●