ঢাকা    মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরিত ককটেল

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরিত ককটেল


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরিত ককটেল

ঢাকা: রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের একটি শব্দ শুনেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৮   ৯ বার পঠিত  | ●   ●   ●